সিলেট ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎ সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার! কিছু প্রশ্ন? সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ ‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ

‎জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে জামালপুরে স্থানীয় সরকার ও কমিউনিটি সদস্যদের আলোচনা সভা।

‎জেন্ডারভিত্তিক সামাজিক বৈষম্য ও কুসংস্কার বা ‘জেন্ডার স্টেরিওটাইপ’ নিরসনের লক্ষ্যে জামালপুরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দক্ষিণ জামালপুর প্রেসক্লাবে ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারের প্রতিনিধি এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎সমাজের প্রচলিত জেন্ডার বিষয়ক নেতিবাচক ধারণাগুলো দূর করা এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য জেন্ডার বৈষম্য দূর করা এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করা সময়ের দাবি। গ্রামীণ ও স্থানীয় পর্যায়ে এ ধরনের আলোচনা সভা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। জাগো ফাউন্ডেশন’ (JAAGO Foundation)-এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পটি স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করছে ‘সূর্য তোরণ যুব সমাজসেবা সংস্থা (এসটিজেএসএস)’।

‎দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও সূর্য তোরণ যুব সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ সুমন আহমেদ, বিশেষ সহকারী (মাননীয় এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন) ও সহ-কোষাধ্যক্ষ, জামালপুর সদর উপজেলা বিএনপি, শাহ্ আলম, সদস্য সচিব,দক্ষিণ জামালপুর প্রেসক্লাব, জামিলা জান্নাত ইয়ুথ লিডার, সূর্য তোরণ সমাজসেবা সংস্থা, প্রভাষক মোঃ শাহীনুর রহমান,মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ রানা, ডাঃ মতিউর রহমান, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া, অনলাইন সিলেট নিউজ পোর্টালের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হ্যাপি আক্তার, বিলাত আলী, আমানউল্লাহ আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎সভায় জেন্ডার স্টেরিওটাইপ ভাঙতে তরুণদের ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎

‎জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে জামালপুরে স্থানীয় সরকার ও কমিউনিটি সদস্যদের আলোচনা সভা।

সময় ০১:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬