
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির রাষ্ট্রীয় সফরে আজ সিলেট পৌঁছেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে পৌঁছালে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানানো হয়। সেখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে। মন্ত্রী মহোদয় সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
এসসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম সহ প্রশাসনের কর্মকর্তাগণ।
পরবর্তীতে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। সফরকালে মন্ত্রী মহোদয় সিলেটে বিভিন্ন নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার। 


















