সিলেট ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রমজান ঘিরে দেশজুড়ে বাজার মনিটরিং শুরু; অসাধু ব্যবসায়ীদের জরিমানা দুই দিনের সরকারি সফরে প্রথমবার নিজ জেলা টাঙ্গাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ‎সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার‎ ‎খাদ্য ও নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে: প্রতিমন্ত্রী টুকু ‎টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত সহ গ্রেপ্তার ৩৫ হবিগঞ্জে ডিবির অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক, পিকআপ জব্দ গুরুভক্তি, আর নির্বাচনী এলাকায় ব্যস্ততায় শুরু হচ্ছে সফর‎ বানিয়াচংয়ে মোবাইল কোর্টের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা‎ দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষা শেষ: প্রথমবার এমপি হয়েই পূর্ণ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
সিলেটে ফিরলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী:

গুরুভক্তি, আর নির্বাচনী এলাকায় ব্যস্ততায় শুরু হচ্ছে সফর‎

বরুনার পীর সাহেব ও প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমান।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো রাজকীয় সংবর্ধনায় সিলেটে ফিরলেন আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশনের কাউন্সিলর থেকে মেয়র, আর এখন পূর্ণাঙ্গ মন্ত্রী—সাফল্যের শিখরে পৌঁছালেও শেকড় এবং রাজনৈতিক আদর্শকে ভুলে যাননি তিনি। নিজের রাজনৈতিক গুরু ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট সফরের শুরুতেই বিশেষ পরিকল্পনা রেখেছেন আরিফ।

‎বৃহস্পতিবার সিলেটে পৌঁছানোর পর শুক্রবার থেকেই ব্যস্ত সময় পার করবেন তিনি। কর্মসূচির শুরুতে শুক্রবার তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যায় নগরীর একটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

‎শনিবার সকালে তিনি সরাসরি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে প্রয়াত এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, সাইফুর রহমান যখন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তখন তাঁর অন্যতম ঘনিষ্ঠ এবং সিলেটের উন্নয়নের প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আরিফুল হক চৌধুরী।

‎একই দিনে তিনি তাঁর আধ্যাত্মিক গুরু বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া ও দিকনির্দেশনা নেবেন। এরপর কমলগঞ্জে দাদা-দাদীর কবর জিয়ারত শেষে পুনরায় সিলেট নগরীতে ফিরবেন।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) দিনভর মন্ত্রী তাঁর নিজস্ব সংসদীয় আসন সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) এলাকায় কাটাবেন। সেখানে তিনি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন ও স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন।
‎সরকারী সফর শেষে আগামী সোমবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

‎আরিফুল হক চৌধুরীর এই সফরকে তাঁর রাজনৈতিক অনুসারীরা ‘শেকড়ে ফেরার সফর’ হিসেবে দেখছেন। বিশেষ করে সাইফুর রহমানের প্রতি তাঁর অবিচল আনুগত্য রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেটে ফিরলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী:

গুরুভক্তি, আর নির্বাচনী এলাকায় ব্যস্ততায় শুরু হচ্ছে সফর‎

সময় ১০:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬