সিলেট ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎জৈন্তাপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ  ভারতীয় গরু-মহিষ জব্দ‎

‎সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পশু জব্দ করা হয়।
‎বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তারা ৮টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।

একই দিনে, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক দুটি দলও অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু এবং একটি মহিষ জব্দ করে। এসব পশুর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এসব পশু জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎জৈন্তাপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ  ভারতীয় গরু-মহিষ জব্দ‎

সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫