সিলেট ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

‎কমলগঞ্জে ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

নিহত আব্দুর রহিম রাফির (ফাইল ছবি)

‎মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ি থেকে আব্দুর রাহিম রাফি (২৫) নামে এক সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
‎শনিবার সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘরে রাফির রক্তাক্ত মরদেহ দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরিবারের ভাষ্যমতে, সকালে অনেক ডাকাডাকি করেও রাফিকে ঘুম থেকে তোলা যায়নি। পরে দরজা খুলে দেখতে পান বিছানার ওপর তার গলাকাটা মরদেহ পড়ে আছে।
‎নিহত রাফি মৃত আব্দুস ছত্তারের ছেলে এবং মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।
‎স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানিয়েছেন, এটি একটি ভয়াবহ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত নয়।
‎খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎কমলগঞ্জে ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

সময় ০৪:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫