সিলেট ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চুনারুঘাট মাধবপুর রোডে ডাকাতি....

‎সাতছড়ি উদ্যানে গাছ ফেলে দুই ট্রাকে ডাকাতি

চুনারুঘাট- মাধবপুর সড়কের এই স্থানে ডাকাতি সংগঠিত হয়।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে পুরাতন মহাসড়কে শুক্রবার (১ আগস্ট) রাতে গাছ ফেলে দুটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টার দিকে সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
‎পুলিশ জানায়, একদল ডাকাত রাতের অন্ধকারে সড়কের ওপর গাছ ফেলে পথ আটকে দেয়। এ সময় চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাক সেখানে পৌঁছালে ডাকাতরা সেগুলোর চালকদের জিম্মি করে। তারা চালকদের কাছ থেকে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার কারণে আরও কয়েকটি গাড়ি সড়কে আটকা পড়ে।
‎যাত্রী ও চালকদের চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানা, মাধবপুর থানা এবং তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পুলিশ রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তারা আরও জানান, যেহেতু ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় পড়েছে, তাই পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

চুনারুঘাট মাধবপুর রোডে ডাকাতি....

‎সাতছড়ি উদ্যানে গাছ ফেলে দুই ট্রাকে ডাকাতি

সময় ০৯:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫