সিলেট ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎জৈন্তাপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান সম্পন্ন

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ।

সিলেটের জৈন্তাপুরে গতকাল ২৬ জুলাই শনিবার সকালে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই শপথ গ্রহণ সভা জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১০টায় শুরু হয়।
‎উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মাহাতাবুর রেজা চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী মোঃ আব্দুর রহমান, ইমরান আহমেদ এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা মাসুদ আহমদ, মাহমুদ হোসাইন, মোঃ হাবিবুল্লাহ ও মোঃ নূর উদ্দিন।
‎সমাজসেবা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শপথ গ্রহণ সভা পরিচালিত হয়। অনুষ্ঠানে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
‎এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল অঙ্গীকার ছিল একটি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ার প্রতিজ্ঞা। অংশগ্রহণকারীরা শুদ্ধচিত্তে শপথ নেন যে তাঁরা একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছেন, যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান — একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার।
‎শপথের মাধ্যমে এই প্রত্যয় ব্যক্ত করা হয় যে, দেশের সকলকে সাথে নিয়ে একটি উন্নত সমাজ গঠনে কাজ করা হবে, কারণ “সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা”। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার আওতায় আনতে এবং সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে সবাই বদ্ধপরিকর বলে জানানো হয়। এই উদ্যোগ দেশের প্রতিটি নাগরিকের প্রতি দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎জৈন্তাপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান সম্পন্ন

সময় ০৩:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫