
সিলেটের মেজরটিলা এলাকায় এক কাঠাল বিক্রেতাকে অজ্ঞান করে আনুমানিক ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আজ বিকাল ৪টায় মেজরটিলা বাজারের জালালাবাদ চক্ষু হাসপাতালের সামনে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের একজন প্রবীণ ব্যক্তি প্রতিদিনের মতো জালালাবাদ চক্ষু হাসপাতালের সামনে কাঁঠাল বিক্রি করছিলেন। ছিনতাইকারীরা ক্রেতা সেজে আসে এবং বৃদ্ধকে নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পাশের একটি চায়ের দোকানের একজন প্রত্যক্ষদর্শী হঠাৎ দেখতে পান যে বৃদ্ধ লোকটি মাটিতে লুটিয়ে পড়ছেন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাদেক আলী খান। 














