সিলেট ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘পুসাগ’

কৃতি শিকৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

‎পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
‎পুসাগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাহিম মুনায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন (বিসিএস শিক্ষা ক্যাডার, ৪০তম)।
‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আনোয়ার হোসেন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম।

‎অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ও ইনভায়রনমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফখরুজ্জামান ফলিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, আবু হানিফ সিদ্দিকিসহ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পুসাগের এই উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘পুসাগ’

সময় ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫