সিলেট ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু
সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া ।

‎বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়, সিপিবি‘ব শোক ।

অধ্যাপক বদিউর রহমানের কফিনে বিভিন্ন মহলের শ্রদ্ধা ।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বদিউর রহমান আর নেই। গতকাল, বুধবার, ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
‎সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ জুলাই এক বিবৃতিতে অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, অধ্যাপক বদিউর রহমান ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। বাঙালির নিজস্ব সংস্কৃতির বিকাশে তাঁর কর্মময় জীবন জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

অধ্যাপক বদিউর রহমানের কফি সিপিবি‘র শ্রদ্ধা নিবেদন ।

কর্মময় জীবন ও অবদান
‎বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ষাটের দশক থেকেই অধ্যাপক বদিউর রহমান পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালি সংস্কৃতির বিকাশ ও চর্চার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আমৃত্যু একটি প্রগতিশীল ও মুক্তমনা সমাজ গড়ার জন্য লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশপ্রেমিক, প্রগতিশীল, সাহসী এবং লড়াকু মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
‎শিক্ষাজীবনে অধ্যাপক বদিউর রহমান প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি দেশের সেবায় তিনি গবেষণা, লেখালেখি ও শিক্ষক আন্দোলনে সক্রিয় ছিলেন।
‎মহান মুক্তিযুদ্ধে ভূমিকা
‎১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অধ্যাপক বদিউর রহমান ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে বীরত্বপূর্ণ অংশগ্রহণ করেন। দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয়।
‎সিপিবি নেতৃবৃন্দ অধ্যাপক বদিউর রহমানের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া ।

‎বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়, সিপিবি‘ব শোক ।

সময় ০৬:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫