সিলেট ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎জমজ দু’ভাই রুহান ও রুলিনের আইইএলটিএস-এ বাজিমাত: ৭.৫০ স্কোর অর্জন।

জমজ দুইভাই রুহান ও রুলিন
ছবি- (Praxis Habiganj) এর সৌজন্যে ।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামের জমজ ভাই রুহান ও রুলিন আইইএলটিএস পরীক্ষায় ৭.৫০ স্কোর অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন। তাদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্র‍্যাক্সিস (Praxis Habiganj) এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজন।
‎জমজ হলেও রুহান ও রুলিনের বোঝাপড়া বরাবরই দারুণ। তাদের এই বোঝাপড়ার প্রতিফলন দেখা গেছে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই তারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে নিজেদের মেধার প্রমাণ দিয়েছিলেন।
‎বর্তমানে এই দুই মেধাবী ভাই হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ফিজিক্সসে অনার্স পড়ছেন। সিলেটের বাইরের বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সুযোগ পেলেও, তাদের মা চাননি তারা সিলেট ছেড়ে বাইরে গিয়ে পড়াশোনা করুক। মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে তারা নিজেদের শহরেই উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন।
‎রুহান ও রুলিন বানিয়াচং উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের দলিল লিখক মহিবুর রহমান খানের সন্তান। তাদের মা একজন সাবেক ইউপি সদস্য। দুই ছেলের এই অভাবনীয় সাফল্যে বাবা-মা যেমন গর্বিত, তেমনি তাদের প্রতিষ্ঠানসহ এলাকার সবাই আনন্দিত। রুহান ও রুলিনের এই অর্জন হবিগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎জমজ দু’ভাই রুহান ও রুলিনের আইইএলটিএস-এ বাজিমাত: ৭.৫০ স্কোর অর্জন।

সময় ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫