সিলেট ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

‎চা দিতে দেরি হওয়ায় সিলেটে হোটেল কর্মচারী খুন

প্রতিকী ছবি ।

চা দিতে দেরি হবে বলায় বাকবিতণ্ডার জেরে সিলেটে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এক যুবক চা পানের জন্য কাজির বাজারের পাশের ওই হোটেলে প্রবেশ করেন। চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে হোটেল মালিক ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
‎তবে কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে পুনরায় হোটেলে আসে এবং রুমন আহমদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎ওসি মো. জিয়াউল হক জানান, “চা দিতে একটু দেরি হবে” বলা নিয়ে বিতর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রুমন আহমদের হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎চা দিতে দেরি হওয়ায় সিলেটে হোটেল কর্মচারী খুন

সময় ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫