সিলেট ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎।

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের নিথর দেহ ।

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে একটি মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরতাজা প্রাণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল, ৯ই জুলাই বুধবার রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
‎জানা যায়,হরিণছড়া চা বাগানে ১৭ বছর বয়সী রানা নায়েকের একটি মোবাইল ফোন পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে প্রথমে একজন ট্যাংকে নামলে তিনি তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে একে একে আরও চারজন ট্যাংকে নামেন এবং তারাও অজ্ঞান হয়ে যান।
‎স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭) নামের চার যুবককে মৃত ঘোষণা করেন।
‎স্থানীয়দের মতে, চা বাগান এলাকায় সেপটিক ট্যাংক সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা খুবই দুর্বল। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, তবে একসঙ্গে এতজনের প্রাণহানির ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। এই ভয়াবহ দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
‎এই মর্মান্তিক ঘটনার পর নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে চা বাগান এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

সময় ০১:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫