সিলেট ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আজ থেকে সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু: সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজারেরও বেশি

আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। অন্যান্য বোর্ডের মতো সিলেট শিক্ষা বোর্ডের অধীনেও শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বসছে। তবে গত বছরের তুলনায় এবার সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে।
সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর এইচএসসি পরীক্ষায় মোট ৬৯ হাজার ৬৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। যা গত ২০২৪ সালের পরীক্ষার্থীর সংখ্যা থেকে ১৩ হাজার ৪৮২ জন কম। গত বছর সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন।
শিক্ষাবিদ ও বিশ্লেষকরা পরীক্ষার্থী কমার এই কারণ নিয়ে নানা মতামত দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে এবং প্রাকৃতিক দূর্যোগের কারনেও এমনটা হতে পারে। আবার অনেক শিক্ষার্থী বিদেশে চলে যাওয়ার কারনে এমন হওয়ার কারন রয়েছে। এই কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ছেদ পড়া এর একটি কারণ হতে পারে। আবার অনেকে মনে করছেন, কারিগরি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি বা অন্য কোনো কারণেও এই সংখ্যা কমতে পারে।
তবে পরীক্ষার্থী কমে গেলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

আজ থেকে সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু: সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজারেরও বেশি

সময় ০৪:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫