সিলেট ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

লাখাইর বামৈ মজম মাঝি চৌরাস্তায়স্পিড ব্রেকারের দাবিতে লিখিত আবেদন।

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মজম মাঝি নামক স্থানে হবিগঞ্জ-লাখাই সড়কের একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তায় স্পিড ব্রেকারের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই চৌরাস্তার আশেপাশে চারটি মাদ্রাসা থাকায়, সেখানে মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারী ও শিশুদের রাস্তা পারাপারে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে । দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে গতকাল বুধবার বামৈ’র তিনটি মাদ্রাসার সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মারুগাছ আল-জামিয়াতুল সুন্নাহ বালিকা মাদ্রাসা, কাটিহারা মাদ্রাসা এবং মাহতাব উদ্দিন সুন্নিয়া মাদ্রাসায় যাওয়ার সংযোগস্থল হওয়ায় রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে যাতায়াতকারী ছাত্রছাত্রীসহ অসংখ্য যানবাহন ও মানুষের আনাগোনা থাকে। তাই চারটি রাস্তার এই সংযোগস্থলে স্পিড ব্রেকার স্থাপনের জন্য ভুক্তভোগী মহল জোর দাবি জানাচ্ছেন।
মোহাম্মদিয়া জামিয়া শরিফ মাহতাব উদ্দিন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার, হযরত মাওলানা তোফাজ্জল হোসেন হানাফী জানান, এই রাস্তায় স্পিড ব্রেকার অত্যন্ত জরুরি। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং তার মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার ছাত্রছাত্রীদেরও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তিনি আশা প্রকাশ করেন যে, স্পিড ব্রেকার স্থাপন করা হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে যাবে।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন ফুরুক জানান, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই রাস্তা দিয়ে মাদ্রাসা, স্কুল, কলেজগামী ছাত্রছাত্রী সহ অসংখ্য যানবাহন আসা-যাওয়া করে। তিনি মনে করেন, স্পিড ব্রেকার স্থাপন করা হলে ছাত্রছাত্রী সহ সবাই নিরাপদে আসা-যাওয়া করতে পারবে এবং দুর্ঘটনার হারও কমবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

লাখাইর বামৈ মজম মাঝি চৌরাস্তায়স্পিড ব্রেকারের দাবিতে লিখিত আবেদন।

সময় ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫