সিলেট ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

লাখাইয়ের বুল্লার হাওড়ে চায়না দোয়ারীজাল উদ্ধার, ৭ জনকে জরিমানা।।

“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মৎস্য সম্পদ রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত হয় এই অভিযান।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে হবিগঞ্জের লাখাই উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দোয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) বিকেলে উপজেলার বুল্লা বাজার সংলগ্ন বুল্লার হাওড়ে পরিচালিত এই অভিযানে আইন অমান্যকারী ৭ ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়।
“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মৎস্য সম্পদ রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, এস আই মুন্না, এবং আনসার কমান্ডার সিরাজুল ইসলাম।
অভিযানকালে বুল্লার হাওড় থেকে মোট ২০ পিস চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ জন ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধারকৃত এই জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার জানান, অবৈধ চায়না দোয়ারী জালের ব্যবহার মৎস্য সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। যাদের জরিমানা করা হয়েছে, মৎস্য প্রজননের সময় মাছ না ধরার জন্য তাদের নোটিশও করা হবে।
তিনি জানান, বুল্লার হাওড়ে পরিচালিত এই মোবাইল কোর্ট ও মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনী অংশগ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

লাখাইয়ের বুল্লার হাওড়ে চায়না দোয়ারীজাল উদ্ধার, ৭ জনকে জরিমানা।।

সময় ০৬:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫